২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় উপকূলীয় দুই শহর দখলে তুমুল লড়াই

উপকূলীয় অঞ্চলের দুটি শহরের লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

জিনতান, লিবিয়া, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ উপকূলীয় অঞ্চলের দুটি শহরের লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী লিবিয়া থেকে ৫০ কিলোমিটার পশ্চিমের উপকূলীয় শহর জাবিয়াহর কেন্দ্রস্থলে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। গত সপ্তাহে শহরটিতে বিদ্রোহীরা প্রবেশ করে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানায়, তেল শোধনাগারের শহর জাবিয়াহর নিয়ন্ত্রণ প্রায় বিদ্রোহীদের কাছে চলে এসেছে। গাদ্দাফি বাহিনীকে শহর ছাড়া করতে পার্শ্ববর্তী একটি হাসপাতালের ভেতর কোণঠাসা করে ফেলেছে বিদ্রোহীরা। ওদিকে ত্রিপোলির পূর্বদিকের শহর জ্লিতানেও বিদ্রোহী ও গাদ্দাফি বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছে। বিদ্রোহীদের এক মুখপাত্র জানায়, জ্লিতানের লড়াইয়ে তাদের ৩২ সেনা নিহত ও ১৫০ জন আহত হয়েছে। বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির প্রধান সরবরাহ সড়ক বন্ধ করার দিকে অগ্রসর হয়ে গাদ্দাফি সরকারকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। গাদ্দাফির তথ্যমন্ত্রী মুসা ইব্রাহিম উপকূলীয় শহর জ্লিতান ও জাবিয়াহ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪০ ঘ.