২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপসারিত হওয়ার পথে ভারতের বিচারপতি সৌমিত্র

রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় এখন অপসারিত হওয়ার পথে ভারতের হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন। পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রস্তাব লোকসভায়ও পাস হলে সৌমিত্রকে বরখাস্তের আদেশ দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় এখন অপসারিত হওয়ার পথে ভারতের হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন। পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রস্তাব লোকসভায়ও পাস হলে সৌমিত্রকে বরখাস্তের আদেশ দেবে সরকার। ভারতের ইতিহাসে সৌমিত্রই প্রথম বিচারপতি যাকে রাজ্যসভা অভিসংশিত করলো। কলকাতা হাইকোর্টের এ বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার পরই রাজ্যসভা এ পদক্ষেপ নিলো। সৌমিত্রকে অভিশংসনে বুধবার রাজ্যসভায় প্রস্তাব আনেন বামপন্থী দল সিপিএম'র পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার হয় ভোটাভুটি। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৮৯টি, বিপক্ষে ১৭টি। ভারতের সংবাদ মাধ্যম জানায়, ক্ষমতাসীন কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিসহ রাজ্যসভার মূল দলগুলোর প্রায় প্রতিটি অভিসংশন প্রস্তাবের পক্ষে রায় দেয়। শুধু বহুজন সমাজ পার্টি (বিএসপি) এর বিপক্ষে মত দেয়। অনুপস্থিত ছিলো তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে পাস হওয়া এ প্রস্তাব এক সপ্তাহের মধ্যেই লোকসভায় উঠতে পারে। তবে রাজ্যসভার ফলাফলে অনুমান করা যায়, লোকসভাও সৌমিত্রের বিপক্ষেই অবস্থান নেবে। এদিকে রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব পাসে হতাশা প্রকাশ করেছেন বাঙালি বিচারপতি সৌমিত্র। তিনি এনডিটিভিকে বলেন, "আমি স্তম্ভিত ও অত্যন্ত অখুশি।" সৌমিত্র সেনের বিরুদ্ধে ১৯৮৩ সালে হাইকোর্টের এক মামলা রিসিভার নিযুক্ত হওয়ার পর ২৪ লাখ টাকার বেশি অর্থ আদালতে জমা না দিয়ে নিজের কাজে ব্যয় করার অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্ত করতে রাজ্যসভার সভাপতি হামিদ আনসারী একটি বিশেষ কমিটি গঠন করেন, যা এ অভিযোগের সত্যতা খুঁজে পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.