বেইজিং, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেইজিং সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংকে একথা বলেন বাইডেন। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাটাই 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ঋণ নিয়ে দু'দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বাইডেন এ সফর করছেন। চীন যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বড় ঋণদাতা। যুক্তরাষ্ট্রের ঋণ আসক্তির কড়া সমালোচকও তারা।
বৃহস্পতিবার বেইজিং এর 'গ্রেট হল অব দ্য পিপল' এ শি জিনপিং এর সঙ্গে আলোচনার শুরুতে বাইডেন বলেন, "চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই বলেই আমি মনে করি।"
ওদিকে, বাইডেনকে শি বলেন, "স¤প্রতি আন্তর্জাতিক বাজার ঘোর সংকটে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মক চ্যালেঞ্জের মুখে।"
তিনি আরো বলেন, "বিশ্বের বড় দুটি অর্থনীতির দেশ হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্র দুয়েরই দায়িত্ব হচ্ছে অর্থনীতি নীতিমালার সমন্বয় জোরদার করা। সেইসঙ্গে একসঙ্গে বাজারে আস্থাও বাড়াতে হবে।"
চীনা প্রেসিডেন্ট হু জিনতাও'র পর ২০১৩ সালে শি জিনপিং প্রেসিডেন্ট হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দায়িত্ব বর্তাচ্ছে তার ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৮ঘ.
bdnews24