ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার হারিয়ে যাওয়া বেশ কিছু ভাষা পুনরুদ্ধারে তিন বছরের একটি প্রকল্প নিয়েছে দেশটির গ্রন্থাগারিকরা।
নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরির বরাত দিয়ে বিবিসি জানায়, ঔপনিবেশিক আমলের কাগজপত্রে হারিয়ে যাওয়া অনেক ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।
ব্রিটিশ উপনিবেশের আগে দেশটির ১০ লাখ মানুষ প্রায় ২৫০টি আদিম ভাষায় কথা বলত। এর মধ্যে বর্তমানে কয়েকটি ভাষাই কেবল টিকে রয়েছে।
১৭৮৮ থেকে ১৯০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ছিল।
নিউ সাউথ ওয়েলসের শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জর্জ সোরিস বলেন, "একটি জাতির মৌখিক ও লেখ্য ভাষা হলো তার সংস্কৃতির মেরুদণ্ড। আর তাই আমাদের আদিবাসী স
bdnews24