আমেস, আইওয়া, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে নেমেছেন ৮ রিপাবলিকান প্রার্থী। বৃহস্পতিবার আইওয়ার মঞ্চে দ্বিতীয় দফা বিতর্কে সামিল হয়ে তারা প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনার পাশাপাশি নিজেদের মধ্যেও সংঘাতে ফুঁসে ওঠেন।
বিতর্কে অংশ নেয়া রিপাবলিকানরা হলেন মিট রোমি, টিম পালেন্টি, উটাহর সাবেক গভর্নর জন হান্টসম্যান, প্রতিনিধি সভার সাবেক স্পিকা নিওট গিনগ্রিচ, পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্টোরাম, টেক্সাসের রন পল এবং ব্যবসায়ী হারম্যান কেইন।
সম্ভাব্য এ প্রার্থীরা বিতর্কে ওবামার অর্থনৈতিক নীতি নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে নিজেদের নানা পরিকল্পনা তুলে ধরেন। একে অপরের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন তারা।
আইওয়ার আমেস এর মঞ্চে সংঘাতে ফুঁসে ওঠেন মিনেসোটার রিপাবরিকান প্রতিনিধি মিশেলে ব্যাকম্যান ও মিনেসোটার সাবেক গভর্নর টিম পালেন্টি। হোয়াইট হাউজে যাওয়া নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণে এ দুই প্রার্থী রূঢ় বিতর্কে জড়িয়ে পড়েন। অন্যদের মধ্যে তর্কাতর্কি হয় গভর্নর থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে।
টেলিভিশনে স
bdnews24