লন্ডন, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে পুলিশের ওপর হামলা, দোকান-পাটে লুটতরাজ এবং অগ্নিসংযোগ করে হাঙ্গামা সৃষ্টিকারীদের 'সুযোগসন্ধানী অপরাধী' বলে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেছেন, "অনর্থক এ ঘটনা ঘটানো হয়েছে। সুযোগসন্ধানী চোরামি আর সহিংসতা ছাড়া এটি আর কিছু নয়। এটি কোনভাবেই কাম্য নয়।"
পুলিশ ইতোমধ্যে লন্ডন জুড়ে সহিংসতার অভিযোগে ১৬০ জনকে গ্রেপ্তার করেছে। উত্তর লন্ডনের টোটেনহ্যামে ঘটে যাওয়া বিক্ষুদ্ধ জনতার দাঙ্গা রোববার রাতে আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।
দক্ষিণ লন্ডনের ব্রিক্সটন, ক্রয়ডন, পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো, চিংফোর্ড, সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাস, উত্তর লন্ডনের হ্যাকনি, এনফিলড্, পন্ডার্স এন্ড ও পালমার্স গ্রিনে রোববার রাতে দোকান পাট ভাংচুর ও মালামাল লুট হয়েছে। কিছু এলাকায় পুলিশের গাড়িতে ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়া হয়।
তবে কয়েক বছরের মধ্যে সবচেয়ে সহিংস এ ঘটনায় আগামী গ্রীষ্মের অলিম্পিক গেমস এ কোন বিঘ
bdnews24