২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে ওবামার জন্য চ্যালেঞ্জ অর্থনীতি

অর্থনীতি নিয়ে একের পর এক খারাপ খবর, ওয়াল স্ট্রিটে অস্থিতিশীলতা, দেশে-বিদেশে ঋণ সংকটের কারণে ক্রমেই কঠিন হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের নির্বাচনী লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ওয়াশিংটন, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতি নিয়ে একের পর এক খারাপ খবর, ওয়াল স্ট্রিটে অস্থিতিশীলতা, দেশে-বিদেশে ঋণ সংকটের কারণে ক্রমেই কঠিন হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের নির্বাচনী লড়াই। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দ্বিমুখী ঋণ সঙ্কটের মুখে পড়েছেন ওবামা। দেনার ভার আর বাজেট ঘাটতির কারণে ক্রেডিট রেটিংয়ে ইতোমধ্যেই প্রথমবারের মতো শীর্ষ পর্যায় থেকে নেমে এসেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি 'স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি)' গত শুক্রবার তাদের রেটিংয়ে যুক্তরাষ্ট্রকে 'ট্রিপল এ' পর্যায় থেকে এক ধাপ নামিয়ে 'ডাবল এ প্লাস' এ বসিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণসীমা বাড়ানো নিয়ে কংগ্রেসের প্রবল বিতর্ক ও অচলাবস্থায় সৃষ্ট উদ্বেগই তাদের এ সিদ্ধান্তের কারণ। ওদিকে, ইউরোজোনে ঋণ সঙ্কট নিয়ে আশঙ্কার কারণে বিশ্বজুড়ে শেয়ার বাজারে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে। ইউরোপের বাজারে ধসের পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটও স