২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভ

সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রক্তক্ষয়ী দমনাভিযানের প্রতিবাদে শুরু হয়েছে এ বিক্ষোভ। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

আম্মান, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রক্তক্ষয়ী দমনাভিযানের প্রতিবাদে শুরু হয়েছে এ বিক্ষোভ। হামা শহরে সেনাবাহিনীর কয়েকদিনের ট্যাংক হামলায় বহু মানুষের মৃত্যুর পর নতুন করে ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। হামায় নিহতের সংখ্যা হিসাবমতে, ১শ পেরিয়েছে। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, হামায় গোলা হামলা এখনো বন্ধ হয়নি। কাছাকাছি আরেকটি নগরীতে জড়ো হচ্ছে সেনারা। এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার সিরিয়াজুড়ে বিভিন্ন শহরে অগণিত মানুষ বিক্ষোভ মিছিল করেছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। পূর্বাঞ্চলীয় আদিবাসী প্রদেশ দির আল-জোর এ বিক্ষোভে ফেটে পড়ে জনতা। হোমস, হুনান জাবলেহ, দামেস্কসহ বিভিন্ন শহরে মোতায়েন ট্যাংকের সামনেও বিক্ষোভ হয়েছে। গুলিতে বিক্ষোভকারী নিহতের খবরও পাওয়া গেছে। দামেস্কর ইরবিন শহরতলীতে গুলিতে নিহত হয়েছে এক বিক্ষোভকারী। দুমার শহরতলীতে, হোমস এ এবং কাফার ইনবিল শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চলেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। ওদিকে, দামেস্কর শহরতলী ইরবিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন বিক্ষোভকারী নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দমনাভিযানের মুখেও "আমরা ভয় পাই না, আল্লাহ আমাদের পাশে আছেন," "হামা, আমরা তোমাদের সঙ্গে আছি", "আসাদ তুমি চলে যাও", স্লোগান দিয়ে মিছিল চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। বিবিসি জানায়, শুক্রবার হামার শহরতলীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স