২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭৮

মরোক্কোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন। সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

রাবাত, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মরোক্কোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন। সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। সি-১৩০ হারকিউলিস বিমানটি পশ্চিম সাহারা অঞ্চলের উত্তরে গেলমাইন এলাকায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। কয়েকদশকের মধ্যে মরোক্কোয় এটিই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। সরকারি বার্তা সংস্থা এমএপি কে দেওয়া বিবৃতিতে মরোক্কোর রয়াল আর্মড ফোর্সেস জানায়, "খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৭৮ জন নিহত এবং ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে।" দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় এক অধিবাসী জানান, সকাল ৯ টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিলো। মরোক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি বার্তা সংস্থাকে বলেন, বিমানের আরোহী ছিলো সেনা সদস্য ও তাদের পরিবারের লোকজনরা। সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম সাহারার দাখলা থেকে রাবাত-এর উত্তরে কিনিত্রাগামী এ বিমানটিতে ৬০ জন সেনা, ১২ বেসামরিক নাগরিক এবং ৯ জন ক্রু ছিলো। এ পর্যন্ত ৪২ টি লাশ এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাদবাকীদের উদ্ধারের চেষ্ট চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৮ঘ.