২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান বিন লাদেনকে সহযোগিতা করেনি: মুশাররফ

পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সহযোগিতা করেনি। লাদেন ইস্যুতে পাকিস্তানের ব্যর্থতার পেছনে কাজ করেছে চরম অবহেলা। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ওয়াশিংটন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সহযোগিতা করেনি। লাদেন ইস্যুতে পাকিস্তানের ব্যর্থতার পেছনে কাজ করেছে চরম অবহেলা। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ একথা বলেছেন। তিনি বলেন, বিন লাদেন অধ্যায়কে পেছনে ফেলে ওয়াশিংটন এবং ইসলামাবাদকে নতুন করে আস্থা বিনির্মাণ করতে হবে। ওয়াশিংটনে এক বক্তব্যে মুশাররফ বলেন, "আমাদেরকে বিশ্ববাসী এবং যুক্তরাষ্ট্রকে বোঝাতে হবে যে, বিন লাদেনের ক্ষেত্রে পাকিস্তান দুস্কর্মে সহযোগিতা করেনি; বরং এ দিকটিতে দৃষ্টি দিতে চরম অবহেলা করেছে।" ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসভবনে বিন লাদেনকে হত্যা করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সন্দেহ, মিত্রদেশ পাকিস্তান অ্যাবোটাবাদে পাঁচ বছর ধরে লাদেনের বসবাসের বিষয়টি জানতো। এ সন্দেহের কারণেই লাদেন হত্যা অভিযানের পর থেকে দু'দেশের সম্পর্কে ভাটা পড়েছে। মুশাররফ বলেন, "ওই পাঁচ বছরের মধ্যে দুই বছর কেটেছে আমার আমলে। আমি দৃঢ় এবং নিশ্চিতভাবেই বলতে পারি যে, লাদেনকে কোনোরকম সহযোগিতা করা হয়নি; কারণ, আমি হলফ করে বলতে পারি: বিষয়টি আমার জানা ছিলো না- একথা কেউ বিশ্বাস করুক আর নাই করুক।" ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন সেনাশাসক মুশাররফ। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডবি