২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে শপথ নিল নতুন মন্ত্রিসভা

মিশরে দ্রুত পরির্তনের দাবিতে বিক্ষোভকারীদের চাপের মুখে সামরিক শাসকদের কাছে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 07:30 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

কায়রো, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে দ্রুত পরির্তনের দাবিতে বিক্ষোভকারীদের চাপের মুখে সামরিক শাসকদের কাছে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়। মিশরের সর্বচ্চো সামরিক পরিষদ শুরুর দিকে জনগণকে পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আশ্বাস দিয়েছিল। প্রধানমন্ত্রী এসাম সারাফের নেতৃত্বাধীন এ নতুন মন্ত্রিসভায় বিক্ষোভকারীদের দাবি মেনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের সমর্থকদের সরিয়ে নতুন ১২ জন মন্ত্রী ও দুই জন উপ-প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্য আরো ১৩ জন তাদের দায়িত্বে বহাল আছেন। মুবারকের আমলের পুরোনো মুখদের প্রশাসন থেকে সরানোর দাবিতে মিশরে উত্তেজনা বাড়ছে। কারণ, অনেকেরই ধারণা, সামরিক পরিষদ মুবারক আমলের লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর তাদেরকে দেশের নিরাপত্তা ফিরিয়ে আনার পাশাপাশি নতুন নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান মিশরের ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মেদ হুসেইন তানতাওই । বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩১৭ঘ. ইও