২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিশরে আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নয়'

মিশরের অন্তর্র্বতী সেনা পরিষদ দেশটিতে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢুকতে দেবে না। নতুন নির্বাচনী আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের অন্তর্র্বতী সেনা পরিষদ দেশটিতে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢুকতে দেবে না। নতুন নির্বাচনী আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা পরিষদের একজন সদস্যের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়। বুধবার সেনা পরিষদের সদস্য মেজর জেনারেল মামদোহ শাহিন সাংবাদিকদের সামনে নতুন নির্বাচনী আইন উপস্থাপন করার সময় জানান, মিশরের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিদেশি পর্যবেক্ষদের অনুমোদন না দেওয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি বলেন, "আমাদের লুকানোর কিছু নেই। তবে মিশরের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কোনো কিছুর অনুমোদন আমরা দেব না।" সেইসঙ্গে তিনি আরো জানান, মিশরীয় নির্বাচন পর্যবেক্ষকেরা পুরো প্রক্রিয়া দেখবেন। এ আইনের ফলে হোসনি মুবারকের পতনের পর প্রথম নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে জানিয়ে এর সমালোচনা করেছে দেশটির আন্দোলনকারীরা। সেইসঙ্গে বিষয়টি পুনরায় ভেবে দেখার জন্য সেনা পরিষদকে আহ্বান জানিয়েছে তারা। মিশরের 'মানবাধিকার বিষয়ক জাতীয় পরিষদের' সদস্য হাফেজ আবু ছাদা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সেনা পরিষদের প্রতিশ্রুতি যথেষ্ঠ নয়। একইসঙ্গে বিদেশি পর্যবেক্ষদের ঢুকতে না দেওয়া সম্পর্কিত ধারাটি মুবারক সরকারের কাছ থেকেই নেয়া বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, "আন্তর্জাতিক পর্যবেক্ষক আধুনিক নির্বাচনের অংশ। মিশরে কি হচ্ছে অনেক দেশই তা পর্যবেক্ষণ করছে। সেক্ষেত্রে এটি ইতিবাচক কোনো ইঙ্গিত নয়।" নতুন আইনে পার্লামেন্টের নি