ওশ, কিরগিস্তান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান এবং কিরগিজস্তানে বুধবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে উজবেকিস্তানে ১৩ জন নিহত হয়েছে।
তবে কিরগিজস্তানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল কিরগিজস্তানে দু'দেশের সীমান্তের কাছে।
উজবেক জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রণালয় বলেছে, ভূমিকম্পে ফারঘানা উপত্যকায় ৮৬ জন আহতও হয়েছে।
কয়েকটি শহর ও গ্রামে বাড়িঘর ধ্বসে মানুষ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় তারা।
কিরগিজ এবং উজবেক দু'দেশেরই সীমান্তবর্তী অধিবাসীরা জানান, সকালের দিকে বেশ অনেক্ষণ ধরে ভয়াবহ ঝাঁকুনিতে তাদের বসত বাড়ির দেয়ালে চিড় ধরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.
bdnews24