২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু ইস্যুর সুরাহা করতে হবে: হিলারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে বিরাজমান সমস্যার সুরাহা করা প্রয়োজন। মঙ্গলবার ভারত সফরকালে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

নয়াদিল্লি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে বিরাজমান সমস্যার সুরাহা করা প্রয়োজন। মঙ্গলবার ভারত সফরকালে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ২০০৮ সালে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র-ভারত। কিন্তু পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর দায়বদ্ধতা ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে সমস্যার সুরাহা এখনো হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০০৮ সালের ১ অক্টোবরে ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি চূড়ান্তভাবে অনুমোদন করে। এর পরের বছর মার্কিন কোম্পানিগুলোকে পরমাণু চুল্লি নির্মাণ করতে দেওয়ার জন্য দুটো স্থানও নির্ধারণ করে ভারত। কিন্তু পরমাণু কর্মসূচি পরিচালনায় মার্কিন কোম্পানিগুলোর কোনোরকম দুর্ঘটনার ক্ষেত্রে ভারত ২০১০ সালে পার্লামেন্টে কঠোর দায়বদ্ধতা বিল পাশ করলে দু'দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্র এ আইনের সংশোধন চাইছে। মঙ্গলবার ভারত সফরকালে হিলারি আইনটি সংশোধনের আহ্বান জানিয়েছেন। ভারতে ১৫০ বিলিয়ন ডলারের পরমাণু জ্বালানির বাজারে প্রবেশে যুক্তরাষ্ট্রের জন্য বাধা হয়ে আছে এ আইন। হিলারি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বিনিয়োগে অগ্রগতি হয়েছে। কিন্তু দু'পক্ষেরই উচিত বিরাজমান বাধা অপসারণ করে আরো চাকরি ও সুযোগ সৃষ্টি করা। ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিকে দু'দেশের প্রধান বিনিয়োগ আখ্যা দিয়ে হিলারি বলেন, এ বিষয়টি নিয়ে সমস্যার সমাধান করে একে ফলপ্রসু করে তুলতে হবে। হিলারি ইতোমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ জড়িত এমন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইও প্রধান আলোচ্য বিষয় হিসাবে স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ ২৫ জনের একটি প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার ভারতে যান হিলারি। বুধবার চেন্নাই যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি তামিল নাড়