আম্মান, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার নিরাপত্তাবাহিনী ও প্রেসিডেন্ট আসাদের অনুগত রক্ষীবাহিনীর হামলায় হমস শহরের আবাসিক এলাকায় ১০জন নিহত হয়েছে।
সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানায় হমসের আন্দোলনকারীদের স্থানীয় সমন্বয় কমিটি।
আন্দোলনকারীদের একটি গোষ্ঠী রয়টার্সকে জানায়, এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছে। নিরাপত্তাবহিনী ও সাব্বিহার সদস্যরা (রক্ষীবাহিনী) রাস্তায় উত্তেজিতভাবে ছোটাছুটি করে এবং গুলি চালায়। পুরো এলাকাবাসী অবরুদ্ধ হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে ১২ বছরের একটি বালকও রয়েছে বলে জানিয়েছে সমন্বয় কমিটি। শহরটির আল খালিদিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
আল খালিদিয়া এলাকাটি সুন্নি অধ্যুষিত। এর কাছেই শিয়া অ্যালাউয়িতি গোষ্ঠীর নোজাহা এলাকা। সেখানে শহরের নিরাপত্তা বাহিনীর অধিকাংশ সদস্য ও আসাদপন্থী শিয়া রক্ষীবাহিনীর সদস্যরা বসবাস করে।
গত রোববার শহরটিতে সুন্নি ও শিয়াদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ৩০জন নিহত হয়। গত চারমাসের দেশটিতে ক্ষমতাসীন আসাদ সরকারবিরোধী আন্দোলনে এটিই প্রথম শিয়া-সুন্নি দাঙ্গার ঘটনা।
এদিকে, সোমবার দামেস্কে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে কাতার। এতে প্রেসিডেন্ট আসাদের ওপর কূটনৈতিক চাপ আরো বাড়লো। কাতার একসময় আসাদের প্রবল সমর্থক দেশ হিসেবে পরিচিত ছিল।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা আসাদ সরকারের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে।
প্রেসিডেন্ট আসাদ নিজেও শিয়া অ্যালাউয়িতি সম্প্রদায়ভুক্ত। তার বিরুদ্ধে চলমান আন্দোলন দমনে নিজ স
bdnews24