১৮ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকরের কায়দায় ১৬ জন পুলিশ হত্যার ভিডিও প্রকাশ করেছে তালেবানরা।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পাহাড়ের পাশে কয়েকজন বন্ধুকধারীর সামনে পেছনে হাত বাঁধা অবস্থায় পুলিশদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
বন্দুকধারীরা তাদের যাচ্ছেতাইভাবে গালিগালাজ করার পর তাদের ওপর গুলি চালাচ্ছে।
জুনে তালেবান জঙ্গিরা যখন আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দির জেলায় ঢুকে হামলা চালায় এবং কয়েকজন পুলিশকে আটক করে ঘটনাটি তখনকার।
পুলিশ হত্যার পর জঙ্গিরা চলে গেলে স্থানীয় লোকজন মৃতদেহগুলো উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০২৪ঘ.
bdnews24