২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে যাচ্ছেন হিলারি

ভারতের সঙ্গে সম্পোর্কন্নয়নের লক্ষ্যে সোমবার দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

এথেন্স, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের সঙ্গে সম্পোর্কন্নয়নের লক্ষ্যে সোমবার দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের পর দেশটিতে দ্বিতীয়বারের মতো এ সফরে যাচ্ছেন হিলারি। সফরকালে যুক্তরাষ্ট্র-ভারত 'কৌশলগত সংলাপ' নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন হিলারি। এছাড়া আরো নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যে দু'দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হবে। এরপর তিনি পূর্বাঞ্চলের শহর চেন্নাই যাবেন। সেখানে ফোর্ড মোটর কোম্পানির ইঞ্জিন তৈরির একটি কারখানাসহ যুক্তরাষ্ট্রের অনেক বিনিয়োগ রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানোই এ সফরের লক্ষ্য। দু দেশের মধ্যে সামরিক, গোয়েন্দা, শিক্ষা, পরমাণু ও উচ্চ প্রযুক্তির জ্বালানি প্রকল্পে সহযোগিতা বাড়ানো হবে। তবে মার্কিন কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিলারি ভারতকে শান্ত থাকার জানাবেন। এছাড়া নয়াদিল্লির অতি প্রতিক্রিয়া ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে আরো বিঘ