আফগানিস্তান, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরপূর্বে কাপিসা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ৫ বিদেশি সেনা নিহত এবং কয়েকজন আফগান আহত হয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এবং আফগান কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনী (আইএসএএফ) এক এসএমএস বার্তায় বলেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় আইএসএএফ এর ৫ সেনা নিহত হয়েছে।
এর আগে কাপিসা প্রদেশের তাগাব জেলার গভর্নর আব্দুল হাকিম হামলায় তিন সেনা নিহত এবং দুই আফগান ও এক পুলিশ আহত হওয়ার কথা জানান।
হামলাকারী পায়ে হেটে সেনাযানের কাছে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান তিনি।
উল্লেখ্য, তাগাব এ অবস্থানরত বেশির ভাগ বিদেশি সেনাই ফ্রান্সের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৩ঘ.
bdnews24