২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাওয়াহিরি: যুক্তরাষ্ট্রকে তথ্য বিনিময়ের আহ্বান পাকিস্তানের

আল-কায়েদার নতুন নেতা আয়মান আল-জাওয়াহিরি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য বিনিময়ের আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ইসলামাবাদ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদার নতুন নেতা আয়মান আল-জাওয়াহিরি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য বিনিময়ের আহ্বান জানিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী লিও পানেত্তা বলেছেন, তার বিশ্বাস ওসামা বিন লাদেনের এ উত্তরসূরি পাকিস্তনেই আছেন। পানেত্তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ওই আহ্বান জানালো । শনিবার প্রথমবারের মতো কাবুল সফরকালে পেন্টাগন প্রধান জাওয়াহিরি সম্পর্কে তার ওই ধারণার কথা বলেন। তিনি বলেন, আলকায়েদার নতুন নেতা আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় বাস করছে বলেই তার বিশ্বাস। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আল কায়েদা ও এর সহযোগী গোষ্ঠীসহ শীর্ষ জঙ্গিদের বিরুদ্ধে তাদের সেনারা ইতোমধ্যে 'কঠোর অভিযান' চালিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালিয়ে যাওয়ার সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আল জাওয়াহিরি ও অন্যান্য উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্কে তথ্য বিনিময় করবে বলেই আমরা আশা করি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.