২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৫

ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুৎ হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুৎ হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। উত্তর প্রদেশের ফতেহপুরের কাছে কালকা মেলের ১৫টি বগি লাইচ্যুত হয়ে রোববার এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রেল কর্মকর্তারা। দুর্ঘটনার সময় ট্রেনে এক হাজার দুশ যাত্রী ছিলো। আহতদের কালকা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উত্তর প্রদেশ রেল পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এ কে জৈন রয়টার্সকে বলেন, উত্তর প্রদেশে একটি ট্রেনের চালক জরুরি ব্রেক ব্যবহার করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। উত্তরাঞ্চলের কেন্দ্রীয় রেলের মহাপরিচালক এইচ সি জোশি এনডিটিভিকে বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আমরা উদ্ধার তৎপরতায় ব্যস্ত। ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানান তিনি। ট্রেনটি কোলকাতার হাওড়া থেকে হরিয়ানা রাজ্যের কালকা শহরে যাচ্ছিল। ট্রেনের গতি ছিলো ঘণ্টায় ১০৫ কিলোমিটার। ট্রেনটি উত্তর প্রদেশের রাজধানী লক্ষে