২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারির মুখে বন্ধ হচ্ছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড

ফোন 'হ্যাকিং' নিয়ে কেলেঙ্কারির মুখে যুক্তরাজ্যের বহুল প্রচারিত ট্যাবলয়েড সাপ্তাহিক 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' বন্ধ করে দিচ্ছেন 'মিডিয়া মুঘল' রুপার্ট মার্ডক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

লন্ডন, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফোন 'হ্যাকিং' নিয়ে কেলেঙ্কারির মুখে যুক্তরাজ্যের বহুল প্রচারিত ট্যাবলয়েড সাপ্তাহিক 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' বন্ধ করে দিচ্ছেন 'মিডিয়া মুঘল' রুপার্ট মার্ডক। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে রুপার্টের ছেলে জেমস বৃহস্পতিবার পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন। নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর মূল প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনালের এক ঘোষণায় বলা হয়, আগামী রোববারের (১০ জুলাই) সংস্করণই হবে ১৬৮ বছর বয়সী এই সাপ্তাহিকের শেষ সংখ্যা। পত্রিকাটি বিরুদ্ধে অভিযোগ ওঠে- আকর্ষণীয় শিরোনামের খবর প্রচারের জন্য নিখোঁজ হয়ে যাওয়া স্কুল বালিকা থেকে শুরু করে লন্ডনে সেভেন-সেভেন (৭ জুলাই) বোমা হামলার শিকার ব্যক্তি, আফগানিস্তানে নিহত সেনা সদস্যদের পরিবার, সেলিব্রেটি, রাজনীতিক, এমনকি রাজ পরিবারের লোকজনের টেলিফোনে আড়ি পেতে আসছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড- এর সাংবাদিকরা। স