বেইজিং, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনের এক কূটনীতিক বেনগাজি সফর করেছেন।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
বেনগাজি সফরকালে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আফ্রিকা সম্পর্কিত বিভাগের প্রধান চেন জিয়াওডং লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতাদের সাথে বৈঠক করেছেন বলে বৃহস্পতিবার সিনহুয়া জানিয়েছে।
রাজধানী ত্রিপোলির দিকে এগুতে থাকা লিবিয়ার বিদ্রোহীদের সাথে গত এক মাসের মধ্যে কোন চীনা কর্মকর্তার এটি দ্বিতীয় আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সফরকালে তিনি এনটিসি'র উপপ্রধান আলি এসাওবির সাথে আলোচনায় মিলিত হন।
তিনি এসাওবিকে জানান, লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন এবং সংকট সমাধানে এনটিসি'র অতি গুরুত্ব
bdnews24