২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানেই থাকতে হবে বিন লাদেনের পরিবারকে'

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারকে দেশে ফেরত না পাঠিয়ে পাকিস্তানেই রাখার দাবি জানিয়েছে বিন লাদেন হত্যাকাণ্ড তদন্তে নিয়োজিত সরকারি-কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ইসলামাবাদ, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারকে দেশে ফেরত না পাঠিয়ে পাকিস্তানেই রাখার দাবি জানিয়েছে বিন লাদেন হত্যাকাণ্ড তদন্তে নিয়োজিত সরকারি-কমিশন। তদন্ত কমিশন বলেছে, বিন লাদেনের পরিবারকে পাকিস্তান ত্যাগ করতে দেওয়া সরকারের উচিত নয়। কেবলমাত্র তদন্ত কমিশন অনুমতি দিলেই তারা দেশে ফিরতে পারে। মঙ্গলবার বিন লাদেন হত্যা তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে কমিশন বলেছে, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) কে কমিশনের অনুমতি ছাড়া বিন লাদেনের পরিবারকে পাকিস্তানের বাইরে না পাঠানোর নির্দেশ দেওয়া হল।" বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে প্রায় ৫ বছর কিভাবে লুকিয়ে থাকতে পেরেছিলেন কমিশন তা তদন্ত করে দেখছে। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ তদন্ত কমিশনের ওই নির্দেশ আমলে নেবে কিনা তা পরিস্কার বোঝা যাচ্ছে না। ২ মে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর তার তিন স্ত্রী ও বেশ কয়েকজন সন্তানসহ ১৬ জনকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি কর্মকর্তারা জনিয়েছিলেন, বিন লাদেনের স্ত্রীদের দেশে ফেরত পাঠানো হবে। এদের মধ্যে দুইজন সৌদি আরবের এবং একজন ইয়েমেনের। তবে স