শিকাগো, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বারাক ওবামাকে আরো একবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্রের শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন (এনইএ)।
সোমবার সংগঠনটির সদস্যদের মধ্যে পরিচালিত 'হা' ও 'না' ভোটে ওবামার পক্ষে বিপুল সাড়া পাওয়া যায়।
শিকাগোতে এনইএ'র সদস্যদের এক সমাবেশের পর ওই ভোটাভুটি হয়। এতে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে চান কিনা এমন প্রশ্নে 'হা' ও 'না' ভোটের আয়োজন করা হয়। এতে 'হা'-এর পক্ষে ৭২ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়ে।
এনইএ'র সভাপতি ড্যানিস ভ্যান রোয়েকেল ওবামার প্রতি শিক্ষক পরিষদের এই সমর্থন প্রসঙ্গে বলেন, "যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত প্রেসিডেন্ট বারাক ওবামা। শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আরোপ করা ও সুশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের ক্ষেত্রে তার দৃঢ় অবস্থান থেকে তিনি কখনো সরে আসেন নি"।
প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে এনইএ'র সদস্যদের মাঝে সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের গ্রীষ্মে ভোটাভুটি হয়ে থাকে। কিন্তু এবার তা আগেভাগেই অনুষ্ঠিত হল।
এক বিবৃতিতে এনইএ জানিয়েছে, শিক্ষার্থী ও কর্মজীবী পরিবারগুলোর পক্ষের প্রার্থীকে 'আগাম ও দৃঢ়' সমর্থন জানানোর জন্যই তারা আগেভাগেই ভোটের আয়োজন করেছে।
প্রেসিডেন্ট হিসেবে ওবামার বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন ভ্যান রোয়েকেল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এডুকেশন জবস বিল।
রোয়েকেলের মতে এ বিলের ফলে স্কুলের শ্রেণীকক্ষগুলোতে শিক্ষর্থীদের উপচেপড়া রোধ করেছে এবং গুরুত্বপূর্ণ শিক্ষা কর্মসূচী ও সেবাগুলো রক্ষা পেয়েছে।
স
bdnews24