২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত থেকে বের করে দেওয়া হলো ক্ষুব্ধ ম্লাদিচকে

জাতিসংঘ অপরাধ আদালত থেকে বের করে দেওয়া হলো বসনিয়ার সাবেক সেনা প্রধান রাতকো ম্লাদিচকে। শুনানি চলাকালে বিচারকের সঙ্গে বচসা হওয়ায় তাকে বের করে দেওয়া হয়।ভিডীও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

দি হেগ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ অপরাধ আদালত থেকে বের করে দেওয়া হলো বসনিয়ার সাবেক সেনা প্রধান রাতকো ম্লাদিচকে। শুনানি চলাকালে বিচারকের সঙ্গে বচসা হওয়ায় তাকে বের করে দেওয়া হয়। ম্লাদিচের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর সময় তিনি তাতে বার বার বাধা দেওয়ার পর বিচারক তাকে আদালত থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। মে মাসে তাকে খুঁজে বের করে বিচারের জন্য সার্বিয়া থেকে হেগে আনার পর থেকে ম্লাদিচ দ্বিতীয় শুনানি বয়কট করার হুমকি দিয়ে আসছেন। এরপর তিনি আদালতে আসলেও নতুন আইনি ধারা উপস্থাপনের জন্য বেশ কয়েক মিনিট ব্যয় করেন এবং অপরাধ স্বীকার করতে সময় নেন। এছাড়া তাকে টুপি খুলতে বললেও তিনি ঠান্ডার অজুহাতে তা খুলতে অস্বীকৃতি জানান। শুনানির শুরুতে তিনি কয়েকবার কথা বলার চেষ্টা করেন। কিন্তু বিচারক আলফনস ওউরি তাকে কথা বলার সুযোগ না দেওয়া পর্যন্ত চুপ করে থাকতে বলেন। অভিযোগ পড়ে শোনানোর সময় ম্লাদিচ ক্ষুব্ধভাবে তা শুনতে অস্বীকৃতি জানান এবং তাকে শ্বাস নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। এরপরপরই আদালতরক্ষীরা তাকে আদালতের বাইরে নিয়ে যায়। বিচারক আলফনস ওউরি বিচার কাজ পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছন। কিন্তু ম্লাদিচ যে আইনজীবীদের সমর্থন চাচ্ছেন তাদের বক্তব্য আদলত শুনবে বলে জানায়; এদের মধ্যে একজন সার্বিয়ার আর একজন রাশিয়ার। আদালতের নিযুক্ত এ্যাটর্নির বদলে তারা পরবর্তী শুনানি থেকে ম্লাদিচের পক্ষে লড়তে পারবেন কিনা তা আদালত যাচাই করে দেখবে। উলে