২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুথ ফেরত জরিপ থাইল্যান্ডে বিশাল জয়ের পথে বিরোধী দল

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাকের নেতৃত্বাধীন পোয়ে থাই পার্টি বিশাল জয় পেতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ব্যাংকক, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাকের নেতৃত্বাধীন পোয়ে থাই পার্টি বিশাল জয় পেতে যাচ্ছে। বুথ ফেরত জরিপ থেকে এ তথ্য জানা যায়। পোয়ে থাই পার্টি জয়ী হলে ইংলাকই হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। রোববার সকাল থেকে থাইল্যান্ডে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন শুরু হয়। বুথ ফেরত জরিপে পোয়ে থাই পার্টির বড় ধরনের জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সাংবাদিকেরা ইংলাককে ঘিরে ধরে প্রতিক্রিয়া জানতে চায়। ইংলাক বলেন, "আমাদের সরকারি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তারপর আমি আমার অনুভূতি জানাবো।" এরআগেই নির্বাচনে প্রধানমন্ত্র