রাবাত, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরোক্কোয় নতুন সংবিধান নিয়ে শুক্রবার গণভোট অনুষ্ঠিত েেহয়ছে। নতুন সংবিধানে রাজতন্ত্রের সর্বময় ক্ষমতা কিছুটা হ্রাস করে বাহ্যত নির্বাহী ক্ষমতা দেওয়া হচ্ছে সরকারের হাতে।
নতুন সংবিধান অনুযায়ী, সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী এবং তিনি হবেন সংসদের মাধ্যমে নির্বাচিত।
তবে এরপরও বাদশাহ'র হাতে থাকছে সামরিক বাহিনী, ধর্মীয় কর্তৃপক্ষ এবং বিচারবিভাগের কর্তৃত্ব। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতাও থাকছে তার হাতেই।
ফলে মরোক্কোয় ২০ ফেব্রুয়ারির গণআন্দোলনের দাবিদাওয়া নতুন সংবিধানে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না।
গণতন্ত্রপন্থী দলগুলো সংসদীয় রাজতন্ত্র চায়। যেখানে নির্বাচিত এমপিরা বাদশাহ'র ক্ষমতা নিয়ন্ত্রণ করবে।
দেশে বিক্ষোভের মুখে মরোক্কোর বাদশাহ মোহাম্মদ এই নতুন সংবিধানের প্রস্তাব দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ ঘ.
bdnews24