ঢাকা, জুন ২৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনের গাজা শহরে জাতিসংঘ দপ্তরের কাছে রোববার একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।
জাতিসংঘ বলেছে, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
বিস্ফোরণস্থলের কাছে গাজা নিয়ন্ত্রণকারী হামাসেরও কয়েকটি কার্যালয় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিস্ফোরণে জাতিসংঘ কম্পাউন্ডের চারদিকের দেওয়াল বরাবর ৬ ফুট গর্ত সৃষ্টি হয়েছে।
বিবিসির গাজা প্রতিনিধি জানান, এটি বোমা হামলা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের সময় ওই এলাকায় তাদের কোনো কার্যক্রম ছিলো না।
বিস্ফোরণস্থলটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৪২০ ঘ.
bdnews24