২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রীর ৫ বছরের সাজা

সরকারি তহবিল তসরুপ ও অপব্যবহারের অভিযোগে মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রী রশিদ মোহামেদ রশিদকে পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

কায়রো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারি তহবিল তসরুপ ও অপব্যবহারের অভিযোগে মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রী রশিদ মোহামেদ রশিদকে পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, রশিদের অনুপস্থিতিতেই শনিবার আদালত তাকে পাঁচ বছরের সাজা দেওয়ার পাশাপাশি ১৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার অর্থদ- দেয়। প্রেসিডেন্ট হোসনি মোবারক সরকারের বাণিজ্যমন্ত্রী রশিদের বর্তমান অবস্থান জানা যায়নি। গত জানুয়ারির শেষদিকে মোবারকের পতনের দাবিতে মিশরে গণবিক্ষোভ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় কায়রো ছাড়েন রশিদ। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে সরে যান মোবারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০০৬ ঘ.