২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আবার নতুন করে বিক্ষোভ

সিরিয়ায় শুক্রবার আবার নতুন করে বিক্ষোভে রাস্তায় নেমেছে অগণিত মানুষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

তুরস্ক, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় শুক্রবার আবার নতুন করে বিক্ষোভে রাস্তায় নেমেছে অগণিত মানুষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দাবি করেছে তারা। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত একজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার গ্র"পগুলো। দামেস্কর ইরবিন শহরতলীতে কয়েকজন বিক্ষোভকারী বাশারে ক্ষমতা থাকার বৈধতা নেই একথা বিশ্ববাসীকে জানান দেওয়ার দাবিতে স্লোগান দেয়। সিরিয়া বিদেশি সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিয়ে রাখায় বিক্ষোভকারীরা ফোনে স্লোগান দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দামেস্কর কাছে কিসওয়া শহরে বড় ধরনের একটি বিক্ষোভমিছিলে নিরাপত্তা বাহিনী গুলি চালালে একজন বিক্ষোভকারী নিহত হয় বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার গ্র"প। ওদিকে, হোমস ও হামা শহরে আসাদ সরকারের পতনের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করে লোকজন। দেরায় আসাদের সংস্কার ও জাতীয় সংলাপ প্রস্তাবের প্রতিবাদে ব্যানার উড়িয়ে বিক্ষোভ করে জনগণ। সিরিয়ার উপকূলীয় শহরগুলোসহ ইরাকের কাছে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতেও বিক্ষোভ হয়েছে। সিরিয়ার সেনারা তুরস্ক সীমান্ত এলাকায় দমনাভিযানে নামার পর দেশজুড়ে আবার এ বিক্ষোভ শুরু হলো। তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাতোলি বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়া থেকে বৃহস্পতিবার তুরস্কে পালিয়েছে ১৫শ'রও বেশি মানুষ। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হঠাতে তুরস্ক সীমান্তে সিরিয়ার সেনাবাহিনী মোতায়েন হওয়ায় শরণার্র্থীর সংখ্যা বাড়ছে। হাতায় প্রদেশের সরকার শুক্রবার জানিয়েছে, অস্থায়ী শরণার্থী শিবিরগুলোতে মোট নিবন্ধিত শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩৯ জনে। একদিন আগে এ সংখ্যা ছিলো ১০ হাজার ২২৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ ঘ.