ওয়াশিংটন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর পরপরই আলাস্কা উপকূলীয় এলকায় সুনামি সতর্কতা জারি করা হলেও একঘণ্টা পরে তা প্রত্যাহার করা হয়।
ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, আলাস্কার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর মাত্রা ছিলো রিকটার স্কেলে ৭ দশমিক ৪। প্রথম দফা ভূকম্পনের আধাঘণ্টা পর একই মাত্রার ভূকম্পন আবারও হয়। দ্বিতীয় দফা ভূকম্পন ছিলো স্বল্পস্থায়ী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ আরো জানায়, আলাস্কার আটকা এলাকার ১০৭ মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎসস্থল ছিলো ভূপৃষ্ঠের ২৫ মাইল গভীরে।
ভূমিকম্পের পর পরই আলাস্কার ইউনিমাক পাস থেকে আমসিকা পাস পর্যন্ত দীর্ঘ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
সতর্কতা জারীকারক সংস্থাগুলো জানায়, উত্তর আমেরিকার পশ্চিম উপকূল থেকে আলাস্কার মেক্সিকো সীমান্ত পর্যন্ত উপকূলীয় এলাকা সর্বোচ্চ সুনামি ঝুঁকির মধ্যে রয়েছে।
এসব এলাকায় সমূদ্র সৈকত ও সমূদ্র তীরবর্তী এলাকার লোকজনকে নিরপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
আলাস্কার স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সুনামির উচ্চ ঢেউ আডাক এলাকায় আছড়ে পড়তে পারে।
তবে পরবর্তীতে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪১ ঘ.
bdnews24