২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমা প্ল্যান্টের তেজস্ক্রিয় পানি সরানো বন্ধ

তেজস্ক্রিয়তার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ প্রকল্পের তেজস্ক্রিয় পানি পরিষ্কার অভিযান বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার প্রকল্পটির পরিচালনা প্রতিষ্ঠান টেপকো এই সিদ্ধান্তের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

টোকিও, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তেজস্ক্রিয়তার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ প্রকল্পের তেজস্ক্রিয় পানি পরিষ্কার অভিযান বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার প্রকল্পটির পরিচালনা প্রতিষ্ঠান টেপকো এই সিদ্ধান্তের কথা জানায়। শুরু করার পাঁচ ঘন্টা পর অভিযানটি স্থগিত করা হয়। হঠাৎ করে তেজস্ক্রিয়তা বৃৃদ্ধি অভিযান বন্ধ রাখার কারণ বলে জানায় টেপকো। প্রকল্পের একাংশে তেজস্ক্রিয় সিজিয়াম বিশোষণ করার সময় তেজস্ক্রিয়তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এক সংবাদ সম্মেলনে টেপকোর এক কর্মকর্তা জানান, হঠাৎ তেজস্ক্রিয়তা বৃদ্ধির কারণ ধরতে পারছেন না তারা। তাই অভিযান আবার কখন শুরু করা যাবে সে বিষয়েও নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। শুক্রবার প্রকল্পটি থেকে তেজস্ক্রিয় পানি অপসারণের কাজ শুরু হয়। ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্পে ফুকুশিমা জেলার দাইচি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয়। কয়েকটি পরমাণু চুল্লিতে আগুন ধরে গেলে নিঃসরণ ঘটে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার। জলন্ত চুল্লিগুলোকে গলনের হাত থেকে বাঁচতে পাশের সাগর থেকে অনেক পানি ঢালা হয় চুল্লিগুলোতে। এতে চুল্লির আগুন নিভলেও প্রকল্পটির ভিতরে তেজস্ক্রিয় পানি জমে যায়। এখন সেই পানি অপসারণ এক বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫১৬ঘ.