২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের আলোকচিত্রীদলে সাবেক নারী মডেল

'মিস মস্কো' প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে অংশগ্রহণকারী সাবেক এক মডেলকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মিস মস্কো' প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে অংশগ্রহণকারী সাবেক এক মডেলকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্রাদিমির পুতিনের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্লগে বিরূপ সমালোচনা হওয়ায় দেশটির সরকার তার প্রতিবাদ জানিয়েছে বলে এনডিটিভি জানায়। ইয়ানা ল্যাপিকোভা নামের এ মডেলকে পুতিনের আলোকচিত্রীদলে শিক্ষানবিস হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সরকার। তবে তাকে তার ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়ছে বলে সরকার দাবি করেছে। দ্রুগোই নামের রাশিয়ার একজন ব্লগার এ মডেলের কিছু ছবি ইন্টারনেটে প্রকাশ করে। এরপর থেকেই তাকে নিয়োগ দেওয়ার কারণ নিয়ে নানা ধরনের তীর্যক মন্তব্য প্রকাশিত হতে থাকে। কমসোমোলসকায়া প্রাভদা সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাপিকোভা বলেন, "হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর আলোকচিত্রীদলে একজন শিক্ষানবিশ হিসেবে কাজ করছি। আমার জীবনের স্বপ্ন হলো আলোকচিত্রী হিসেবে কাজ করা।" এবারই প্রথমবারের মতো কোনো নারী মডেলকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.