২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সিআইএ'র ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। বুধবার সন্ধ্যায় সংস্থাটির জনসম্পর্কিত ওয়েবসাটটি বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

বোস্টন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। বুধবার সন্ধ্যায় সংস্থাটির জনসম্পর্কিত ওয়েবসাটটি বন্ধ হয়ে যায়। সিআইএ'র ওয়েবসাইট হ্যাকিং করার দাবি করে হ্যাকার গ্রুপ লুলজ সিকিউরিটি জানিয়েছে, তারা এ হামলা করেছে। লুলজ সিকিউরিটি বুধবার সংস্থাটির জনসম্পর্কিত ওয়েবসাইটে নিরাপত্তা ভেঙে প্রবেশ করার ঘোষণা দিয়েছে। একইদিনে তারা আর কোন সংস্থার ওয়েবসাইট হ্যাক করা যায় ভক্তদের কাছ থেকে তার পরামর্শ জানতে চেয়ে একটি টেলিফোন অনুরোধ লাইন খুলেছে। বুধবার সময় সময় সিআইএ ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিলো না। তবে হ্যাকিং এর দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। সম্প্রতি সনি, যুক্তরাষ্ট্রের ব্রডকাস্টার পিবিএস ও সিনেটের ওয়েবসাইট হ্যাক করে পরিচিতি পেয়েছে লুলজ সিকিউরিটি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা এ সমস্ত হামলাকে তেমন আমল না দিয়ে বলেছে, হ্যাকারদের এ কর্মকা- লোকদেখানো এবং এর মধ্য দিয়ে তারা যতোটা সম্ভব মনোযোগ কাড়ার চেষ্টা করছে। ওদিকে, 'ইনসাইড সাইবার ওয়ারফেয়ার' বইয়ের লেখক জেফারি কার বলেছেন, সিআইএ'র ওয়েবসাইটে হামলার ক্ষেত্রে হ্যাকাররা পাবলিক ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে ভিতরে প্রবেশ করে স্পর্শকাতর তথ্য হাসিল করতে পারবে না। তারা কেবল 'নিরাপত্তায় ফাটল ধরেছে' একথা বলে লোকজনকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৬ ঘ.