কায়রো, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাতা শহরে হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
রয়টার্সের এক সাংবাদিক হাসপাতালে মৃতদেহগুলো দেখেছেন।
লিবিয়ার সেনারা মিসরাতার পশ্চিমাঞ্চলে গোলা হামলা চালানোর পর হাসপাতালে এক এক করে ১০ টি লাশ গুনেছেন রয়টার্সের ওই সাংবাদিক। আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন।
হাসপাতাল ভবনটি লড়াইয়ের সম্মুখভাগ থেকে দূরে হলেও হাসপাতালের কাছে গোলা পড়েছে।
বিদ্রোহীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও পশ্চিমের পার্বত্যাঞ্চলে তাদের ওপর গাদ্দাফি-পন্থি বাহিনীর হামলা হয়েছে।
এ হামলার জন্য বিদ্রোহীরা ন্যাটোকে দোষারোপ করে বলেছে, তাদেরকে রক্ষায় ন্যাটো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
বিদ্রোহী শিবিরের মুখপাত্র আব্দুলরহমান বলেছেন, গাদ্দাফি বাহিনী জিনটানে গার্ড ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এ শহরটির অবস্থান রাজধানী ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
আব্দুলরহমান বলেন, এ অঞ্চলে এক সপ্তাহ ধরে কোনো ন্যাটো বিমান হামলা হয়নি।
বিদ্রোহীদের আরেকজন মুখপাত্র জুমা ইব্রাহিম বলেন, জাফরান এবং নালুত শহরেও গাদ্দাফি বাহিনী হামলা চালাচ্ছে।
তারা একইসঙ্গে বিদ্রোহীদের কাছ থেকে ওয়াজিন ক্রসিং পুনর্দখলের জন্য তিউনিসিয়া সীমান্তে জড়ো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24