২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনা রাখার অনুরোধ জানাবে ইরাক

ইরাক সেদেশে ২০১১ সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমার পরও সেনা রাখার অনুরোধ জানাবে। বিদায়ী সিআইএ পরিচালক লিও পানেত্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইরাক সেদেশে ২০১১ সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমার পরও সেনা রাখার অনুরোধ জানাবে। বিদায়ী সিআইএ পরিচালক লিও পানেত্তা একথা বলেছেন। এ ধরনের অনুরোধ খুব শিগগিরিই আসবে জানিয়ে পানেত্তা যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে বলেন, "ইরাক মার্কিন সেনাদের সেখানে থেকে যাওয়ার মতো এ ধরনের সম্ভাব্য কোনো অনুরোধ জানানোর কথা ভাবছে তা পরিস্কার।" ইরাকে যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার সেনা আছে। কিন্তু তারা লড়াইয়ে নিয়োজিত নয়। ২০০৮ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তাদের ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক ছাড়ার কথা রয়েছে। কিন্তু সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে পানেত্তা বলেন, "তাদের কি প্রয়োজন এবং কখন প্রয়োজন তা আমাদেরকে জানানোর ব্যাপারে আমরা ইরাকের প্রধানমন্ত্রী এবং সরকারের ওপর নির্ভর করে আছি। যাতে করে আমরা সেখানে আমাদের সফল অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে নিশ্চিত হতে পারি।" বাগদাদ এরকম কোনো অনুরোধ জানালে ওয়াশিংটনের তাতে ইতিবাচক সাড়া দেওয়া উচিত বলে মন্তব্য করেন পানেত্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩২ ঘ.