ওয়াশিংটন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে জঙ্গিদের ওপর সম্প্রতি চালক বিহীন বিমান এবং জঙ্গি বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
সানায় সরকারের নড়বড়ে অবস্থার মধ্যে আল কায়েদা জঙ্গিদেরকে ক্ষমতা দখল থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র হামলা বাড়িয়েছে বলে জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস।
মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন, গত শুক্রবার মার্কিন বিমান হামলায় মধ্যস্তরের একজন আল কায়েদা সদস্য নিহত হয়েছেন। তার আগের মাসে আরব উপদ্বীপে নিহত হয়েছে আল কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকি।
ইয়েমেনে সহিংস সংঘাতের কারণে ইয়েমেনি সেনারা জঙ্গিদের সঙ্গে লড়াই বন্ধ করে সানায় ফিরে গেছে।
এর আগে বুধবার মার্কিন সামরিক কমান্ডার অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, ইয়েমেনে সংঘাত আল কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্ককে আরো বিপজ্জনক করে তুলছে।
ইয়েমেনে আল কায়েদা শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে উঠেছে। এটি খুবই বিপজ্জনক এবং দেশটিতে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিতে তা আরো মারাত্মক হয়ে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24