২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ই.কোলাই সংক্রমণ ঘটেছে জার্মানি থেকে

যুক্তরাষ্ট্রে ই.কোলাই সংক্রমণ জার্মানি থেকে ঘটেছে। ই.কোলাই আক্রান্ত ৪ জনই সম্প্রতি হামবুর্গ ভ্রমণ করেছিলো বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

আটলান্টা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ই.কোলাই সংক্রমণ জার্মানি থেকে ঘটেছে। ই.কোলাই আক্রান্ত ৪ জনই সম্প্রতি হামবুর্গ ভ্রমণ করেছিলো বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের খাবর ই.কোলাই দূষিত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন, 'ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' এর মুখপাত্র সিওভান ডেল্যান্সি। তাছাড়া, ৪ জন ছাড়া অন্য আর কেউ নতুন করে ই.কোলাই আক্রান্ত হওয়ারও খবর পাওয়া যায়নি। এমন কথাই জানিয়েছেন, রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্রর মুখপাত্র লোলা রাসেল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ই.কোলাই ভাইরাস সনাক্ত করতে আমদানিকৃত কিছু শাক-সবজি ও সালাদের কাঁচা সবজির ওপর নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রোববার কয়েকজন কর্মকর্তা একথা জানান। কিন্তু আমদানিকৃত খাবারে এখনো প্রাণঘাতী এই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাকটেরিয়া সংক্রমণে ইউরোপে ইতোমধ্যে হাজার হাজার লোক অসুস্থ হয়েছে। নতুন ধরনের এই ই.কোলাই ব্যাকটেরিয়ায় ১২ টি দেশের মানুষ আক্রান্ত হয়েছে। ২২ জনের মৃত্যুসহ ২০০০ এর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ ঘ.