২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সালেহর ৩৩ বছরের শাসন

নিজের প্রাসাদে হামলায় আহত হয়ে সৌদি আরবে চিকিৎসা নিতে গিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের প্রাসাদে হামলায় আহত হয়ে সৌদি আরবে চিকিৎসা নিতে গিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। সালেহর ৩৩ বছরের শাসনকালের সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো- জুলাই ১৯৭৮- তৎকালীন উত্তর ইয়েমেনের ক্ষমতা গ্রহণ করেন সালেহ। ফেব্র"য়ারি ১৯৭৯- তাকে ক্ষমতাচ্যুৎ করার এক ষড়যন্ত্র নস্যাৎ করেন সালেহ। মে ১৯৯০- ৩০০ বছরের বিচ্ছিন্নতার পর পশ্চিমাপন্থী উত্তর ইয়েমেন ও সমাজতান্ত্রিক দক্ষিণ ইয়েমেন পুনরেকত্রীকরণের সিদ্ধান্ত নেয়। জুলাই ১৯৯৪- দক্ষিণ ইয়েমেন বাহিনীর সর্বশেষ নিয়ন্ত্রিত শহর এডেনের দখল নেওয়ার পর প্রায় তিন মাস স্থায়ী গৃহযুদ্ধের সমাপ্তি ঘোষণা করে উত্তর ইয়েমেন। অক্টোবর ২০০০- এডেন পোতাশ্রয়ে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোলে-এ আল-কায়েদার বোমা হামলায় ১৭ জন নিহত হয়। নভেম্বর ২০০১- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই'এ সমর্থন জানান সালেহ। ফেব্র"য়ারি ২০০৮- উত্তর ইয়েমেনের বিদ্রোহী হুথি গোত্রের নেতৃত্বের সঙ্গে শান্তি চুক্তি সই হয়। কিন্তু চার বছর ধরে চলা হুথি গ্রোত্রের বিদ্রোহ নতুন করে উত্তরপশ্চিমাঞ্চলীয় সাদা এলাকায় দেখা দেয়। সে বছর জুলাইয়ে দমনাভিযানের সমাপ্তি ঘোষণা করেন সালেহ। এক বছর পর আবারো পুরোদমে বিদ্রোহ শুরু হয়। জানুয়ারি ২০০৯- নাসের আল-ওয়াহায়িসির নেতৃত্বে ইয়েমেন ও সৌদি ভিত্তিক 'আল-কায়েদা ইন দ্য আরব পেনিনসুলা' (একিউএপি) নামে আল-কায়েদার একটি শাখা আত্মপ্রকাশ করে। জানুয়ারি ২৯ ২০১১- মিশরের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে সানায় মিশরীয় দূতাবাস অভিমুখে যাত্রাকারী একদল গণতন্ত্রপন্থীর ওপর হামলা চালায় সালেহর সমর্থকরা। সরকারবিরোধী বিক্ষোভ থামাতে বিরোধীদের সংলাপে বসার আহ্বান জানায় ক্ষমতাসীন দল। মার্চ ২- সালেহকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার আহ্বান জানায় বিরোধীরা। মার্চ ১৮- শুক্রবার জুমার নামাজের পর সানা বিশ্ববিদ্যালয়ে