২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস করছে রাশিয়া

গত বছর যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে গৃহিত সংখ্যার চেয়েও পারমাণবিক অস্ত্র মজুদের পরিমাণ কমিয়ে এনেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ওয়াশিংটন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে গৃহিত সংখ্যার চেয়েও পারমাণবিক অস্ত্র মজুদের পরিমাণ কমিয়ে এনেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্বাক্ষরিত নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (এসটিএআরটি) অনুযায়ী ২০১৮ সালের মধ্যে মোতায়েনকৃত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১ হাজার ৫৫০ টির বেশি রাখা যাবেনা। রাশিয়া ইতোমধ্যে এ সংখ্যা ১ হাজার ৫৩৭-এ নামিয়ে এনেছে যা চুক্তিতে উল্লেখিত সংখ্যার চেয়ে কিছুটা কম। কিন্তু যুক্তারাষ্ট্রের মোতয়েনকৃত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখনও চুক্তিতে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক বেশী - ১ হাজার ৮০০ টি। চুক্তিতে উভয়পক্ষ তাদের মোতায়েনকৃত বা অমোতায়েনকৃত ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল লঞ্চার, ডুবোজাহাজের ব্যালেস্টিক মিসাইল লঞ্চার এবং ভারী বোমারু বিমানের সংখ্যা ৮'শতে সীমিত রাখতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তানুযায়ী এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের আছে ১ হাজার ১'শ ২৪টি আর রাশিয়ার আছে ৮'শ ৬৫টি। আর উভয়পক্ষ মোতায়েনকৃত ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল, ডুবোজাহাজের ব্যালেস্টিক মিসাইল এবং ভারী বোমারু বিমানের সংখ্যা ৭'শতে সীমিত রাখতে সম্মত হয়। ব্যবহৃত উপাত্তগুলো ২০১১ সালের ৫ ফেব্র"য়ারির বাস্তব অবস্থা অনুযায়ী করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/১৫১২ ঘ.