আবখাজিয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবখাজিয়ার প্রেসিডেন্ট সের্গেই বাগাশ রোববার মারা গেছেন।
রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে ফুসফুসে অস্ত্রোপচারের পর মৃত্যু হয় বাগাশের (৬২)।
আবখাজিয়ার পার্লামেন্টের স্পিকার নুজার আশুবা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "এটা একেবারেই অপ্রত্যাশিত। এটা আকস্মিক।"
২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন বাগাপশ।
১৯৯২ সালে জর্জিয়া থেকে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আবখাজিয়া। তবে রাশিয়াসহ গুটি কয়েক দেশই কেবল আবখাজিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে।
ভাইস-প্রেসিডেন্ট আলেকজান্ডার আঙ্কাব এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আবখাজিয়ার কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/এএমটি/১৪২৮ ঘ.
bdnews24