ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিহত ও ন্যাটো বাহিনীর কমান্ডার আহত হয়েছেন।
তাকহার প্রদেশের গভর্নরের মুখপাত্র ফয়েজ মোহাম্মাদ তাওহিদি রয়টার্সকে বলেন, শুক্রবার গভর্নরের দপ্তরে ওই হামলায় উত্তরাঞ্চলীয় পুলিশ কমান্ডার জেনারেল মোহাম্মদ দাউদ ও প্রাদেশিক পুলিশ প্রধান শাহ জাহান নুরিসহ সাতজন নিহত হয়েছে। গর্ভনরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিন জার্মান ও দুই আফগান সেনা রয়েছে বলে জানান তিনি।
ন্যাটো বাহিনীর মুখপাত্র মেজর টিম জেমস রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে নিয়োজিত ন্যাটো বাহিনীর কমান্ডার হামলার সময় গভর্নরের দপ্তরে থাকলেও তিনি প্রাণে বেঁচে গেছেন।
তবে জার্মান সাপ্তাহিক ডের স্পিগেলের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, হামলায় আফগানিস্তানে জার্মানির শীর্ষ সামরিক কমান্ডার মার্কুস ক
bdnews24