২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্লাদিচ বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সক্ষম: সার্ব আদালত

হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সক্ষম সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। বেলগ্রেডের একটি আদালত শুক্রবার এ রায় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

বেলগ্রেড, সার্বিয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সক্ষম সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। বেলগ্রেডের একটি আদালত শুক্রবার এ রায় দিয়েছে। ম্লাদিচের ছেলে তার বাবার শারিরীক দুর্বলতার কথা জানানোর পর আদালত এ রায় দিলো। ১৫ বছরেরও বেশি সময় পলাতক থাকার পর ৬৯ বছর বয়স্ক ম্লাদিচ শারিরীকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছিলেন তার ছেলে দারকো ম্লাদিচ। ম্লাদিচের স্ট্রোক হয়েছিলো। তার ডানহাত অর্ধেকটা অবশ। দেহের ডান অংশ ঠিকভাবে কাজ করছে না বলে জানান দারকো। তিনি বলেন, এ অবস্থায় তাকে কোনোভাবেই বিচারের জন্য হেগ এ স্থানান্তর করা যায় না। তারপরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে ম্লাদিচকে শারিরীকভাবে সক্ষম বলেই রায় দিলো আদালত। আদালতের মুখপাত্র মাজা কোভাসেভিক বলেন, হস্তান্তরের সব শর্তই পূরণ করা হয়েছে। তবে ম্লাদিচের আইনজীবীরা বলছেন, তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করারও অনুরোধ জানিয়েছেন তারা। ম্লাদিচকে হস্তান্তরের বিরুদ্ধে সোমবার আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন তারা। ম্লাদিচের এক পারিবারিক বন্ধু এর আগে জানিয়েছিলেন, একটি বিমান তাকে (ম্লাদিচ) নিয়ে ইতোমধ্যেই হেগের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু সার্বিয়া বলছে, ম্লাদিচ এখনো কাস্টডিতেই আছেন। ওদিকে, হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতও বলেছে, সার্বিয়ার আইন অনুযায়ী বিচারিক সমস্ত প্রক্রিয়া শেষেই ম্লাদিচকে সেখানে নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১শ' কিলোমিটার দূরের উত্তপূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রেপ্তার করা হয় 'বসনিয়ার কসাই' রাতকো ম্লাদিচকে। খবরটি নিশ্চিত করেন সার্ব প্রেসিডেন্ট বোরিস তাদিচ। ১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় সার্বিয়ার সেনা প্রধান থাকাকালে