২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অবসরে' যাচ্ছেন সিপিআই সাধারণ সম্পাদক বর্ধন

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাধারণ সম্পাদক এ বি বর্ধন দলীয় পদ থেকে অবসরে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাধারণ সম্পাদক এ বি বর্ধন দলীয় পদ থেকে অবসরে যাচ্ছেন। বুধবার নয়া দিল্লিতে দলের জাতীয় কর্মপরিষদের সভা শেষে বর্ধন নিজেই সাংবাদিকদের একথা জানান বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন। বর্ধন বলেন, "সিপিআই-এর সংবিধান অনুযায়ী একজন সর্বোচ্চ তিনবার সাধারণ সম্পাদক পদে থাকতে পারেন। আমি আমার মেয়াদ শেষ করে ফেলেছি।" ২০১২ সালের মার্চের শেষ সপ্তাহে পাটনায় সিপিআই-এর পরবর্তী কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেসেই দলীয় পদ থেকে সরে দাঁড়াতে চান দলের প্রবীণ এই নেতা। ১৯৯৬ সালে ইন্দ্রজিৎ গুপ্তের পর বর্ধন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স