২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিদ্রোহী এলাকা সফরে ক্যাথরিন আস্টোন

লিবিয়ার পূর্বাঞ্চলে রোববার বিদ্রোহী এলাকা বেনগাজি সফরে গেছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বেনগাজি, লিবিয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার পূর্বাঞ্চলে রোববার বিদ্রোহী এলাকা বেনগাজি সফরে গেছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন। লিবিয়ায় নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর ওই এলাকায় এটিই সবচেয়ে ঊর্ধ্বতন কোনো বিদেশি কর্মকর্তার প্রথম সফর। বিদ্রোহী ঘাঁটি বেনগাজিতে পৌঁছে আস্টোন শুধু এ মুহূর্তের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য এবং সেদেশের জনগণ যতদিন চাইবে ততদিন তাদের পাশে থেকে সমর্থন দিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ ঘ.