২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ট্রেন-জিপ সংঘর্ষে নিহত ১৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে রোববার একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবোঝাই এক জিপের ধাক্কায় ১৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

পাটনা, ভারত (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে রোববার একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবোঝাই এক জিপের ধাক্কায় ১৭ জন নিহত হয়েছে। বিহারের মধুবনি জেলায় জিপটি একটি রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ট্রেনটি রাজধানী নয়াদিল্লি থেকে আসছিলো। জিপের যাত্রীরা স্থানীয় একটি নির্বাচনে জয়ী প্রার্থীর বিজয়মিছিলে যোগ দিতে যাচ্ছিলো। নিহতদের ১৬ জনই নারী। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সৌরভ কুমার বলেন, এ মুহূর্তে রেললাইনে ১৭ টি লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। গুরুতর আহত আরো ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.