২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কয়েকদফা বোমা হামলায় নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের এলাকায় রোববার কয়েকদফা বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বাগদাদ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের এলাকায় রোববার কয়েকদফা বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজধানী বাগদাদের উত্তরে তাজিতে ইরাকি সেনাদের ওপর আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন। বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাসিম আল-মুসাভি জানান, তাজির একটি তল্লাশিকেন্দ্রের কাছে একদল সেনা গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করার সময় আত্মঘাতী হামলায় হলে এ ঘটনা ঘটে। তিনি বলেন, "তাজিতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। একটি বোমা নিস্ক্রয় করার সময় অন্য গাড়িটি সেনাদের কাছে এনে এর চালক বিস্ফোরণ ঘটিয়েছে।" এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র হতাহতরা পুলিশ সদস্য বলে জানিয়েছিল। ওদিকে, আমিল জেলার পুলিশ ঘাঁটি লক্ষ্য করে একটি গাড়ি বোমা হামলা হয়েছে। এছাড়া ওই অঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা চারটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে দুই বেসামরিক নাগরিক নিহত ও ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া, সদর সিটির একটি হাসপাতালের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। ইরাকে প্রায়ই এ ধরনের হামলা হয়ে থাকে। সাধারণত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই এসব হামলা হয়। গত বৃহস্পতিবার কিরকুক শহরে একটি থানার কাছে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪১ ঘ.