২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রস-কানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হলো

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 08:21 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নিউ ইয়র্ক, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক আদালতের কৌসুলিরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টকে কৌসুলিরা এও জানান যে, তারা স্ট্রস-কানের জামিনের আবেদনের বিরোধী। কানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল হওয়ায় মানে হচ্ছে, কান দোষ অস্বীকার করলে এখন এ মামলায় তার বিচার শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/০২০৯ঘ.