২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৬ রাজ্যে মাওবাদী ধর্মঘটের ডাক, স্থলমাইনে নিহত ৭

ভারতজুড়ে ছয় রাজ্যে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে মাওবাদী গেরিলারা। এর কয়েকঘণ্টা পরই ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে সাত পুলিশ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

রায়পুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতজুড়ে ছয় রাজ্যে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে মাওবাদী গেরিলারা। এর কয়েকঘণ্টা পরই ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে সাত পুলিশ নিহত হয়েছে। জেলা পুলিশ বুধবার একথা জানিয়েছে। বন্দী তিন নেতার মুক্তির দাবিতে মাওবাদীরা ২১ মে থেকে দুই দিনের সাধারণ ধর্মঘট ডেকেছে। জেলার পুলিশ প্রধান অঙ্কিত গার্গ রয়টার্সকে বলেন, এ ধর্মঘট আহ্বানের কয়েকঘণ্টা পরই মঙ্গলবার রাতে একটি শক্তিশালী বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর সদস্যদের বহন করা গাড়ির ছাদ উড়ে গেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে 'সিআরপিএফ' এর পাঁচ সদস্য। আরো দুইজন মারা গেছে কয়েকঘণ্টা পর। গত বছর এপ্রিলে ছত্তিশগড়ে চোরাগোপ্তা হামলায় ৭৫ পুলিশ নিহত হওয়ার পর ভারত সরকার মাওবাদী বিদ্রোহ দমন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। স