২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

স্বল্প-পাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সিঙ্গাপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-স্বল্প-পাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গত মাসে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ৬০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম 'এনএএসআর' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পরমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প দূরত্বের লক্ষ্যেস্থলে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে তারা। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুতে উপমহাদেশের দেশগুলো এমনিতেই শঙ্কার মধ্যে আছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তেজনা আরো বাড়াবে। 'ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ইউপনস্'(টিএনডব্লিউ) নামের এ অস্ত্রগুলোকে প্রচলিত কৌশলগত অস্ত্রের চেয়ে বেশী বিপজ্জনক মনে করা হয়। ছোট আয়তনের কারণে এগুলোর অপব্যবহার হওয়ার সম্ভবনা বেশী। চুরির সম্ভবনা থাকায় ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে মোতায়েনের জন্য এসমস্ত অস্ত্র তৈরি করেছে। এতে করে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরো বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৫ ঘ.